Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকায় ‘ট্যাক্সি’ সেবা দিতে উবার-এর যাত্রা শুরু

ঢাকায় ‘ট্যাক্সি’ সেবা দিতে উবার-এর যাত্রা শুরু

এমএনএ সাইটেক ডেস্ক : নাগরিক পরিবহন ‘ট্যাক্সি’সেবাকে বদলে দিতে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত স্মার্টফোন ভিত্তিক অ্যাপ উবার আজ থেকে ঢাকায় যাত্রা শুরু করেছে।

উবার দিয়ে বেশ সহজে ট্যাক্সি ভাড়া করা যায়। এর জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে থেকে ফ্রি উবার অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর এবং ইমেইল দিয়ে সাইন আপ করে গন্তব্য নির্বাচন করতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই একজন চালক ট্যাক্সি নিয়ে পৌঁছে যাবে গ্রাহকের কাছে। যাত্রা শেষে ভাড়া মিটিয়ে দিন।

আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

uber-taxi-service-2এতে বলা হয়, পৃথিবীর সর্ববৃহৎ ‘অন-ডিমান্ড’ পরিবহন সেবা উবার মাত্র একটি বাটন চেপে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি চালক-পার্টনারদের জন্য অর্থনৈতিক উন্নয়নের সুবিধাজনক সুযোগ তৈরি করবে।

ঢাকায় এর কার্যক্রম চালুর ক্ষেত্রে পার্টনার হিসেবে থাকছে টেলিকম কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোনের শক্তিশালী থ্রি-জি নেটওয়ার্ক চালক ও যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত এবং সহজ করতে সহায়তা করবে।

পৃথিবীজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের যৌথ লক্ষ্যের ভিত্তিতেই এ অনন্য পার্টনারশিপ প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, স্মার্ট শহরগুলো ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবার-এর যাত্রা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবার আমাদের দৈনন্দিন পরিবহন ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে। সর্বোপরি উবার বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে।

উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন বলেন, উবার খুব সাধারণ একটি লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। যা হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শহরগুলোতে যানজট এবং দূষণ কমাবার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে তোলা।

uber-taxi-service-3

উবার চালু হওয়ার প্রথম দিনেই এ সেবা গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির শক্তিকে চালক, যাত্রী এবং শহরের সুবিধার্থে কাজে লাগাবার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।

গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের সঙ্গে উবারের পার্টনারশিপ গ্রাহকদের জন্য উদ্ভাবনী সেবা গ্রহণকে আরও সহজ করে তুলবে। আমাদের বিশ্বাস এই পার্টনারশিপ গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে একটি অন্যতম সংযোজন।

এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ ভ্রমণের একটি চমৎকার উপায় উবার। যে কারণে সারা বিশ্বে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবার যাত্রা ঘটে। মোট ৭৪টি দেশের যে ৪৫০ শহরে উবারের সুবিধা রয়েছে সেখানে প্রতিনিয়তই সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা রূপান্তরে কাজ করে চলেছে।

উবারের লক্ষ্য হচ্ছে যাতায়াত ব্যবস্থাকে জলের মতো সহজলভ্য করে তোলা- সবার জন্য, সবখানে। ২০১০ সালে একটি খুব সাধারণ সমস্যার সমাধানে যাত্রা শুরু করে উবার।

উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। কিন্তু ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবার টিমের সাথে যুক্ত হতে পারেন। অনেক দেশেই একজন যাত্রী ভাড়ার খরচ কমাতে অন্যদের সাথে একই ট্যাক্সিতে ভ্রমণ করে থাকেন। কিন্তু এই মুহুর্তে ঢাকায় এই সেবাটি uber-taxi-serviceচালু হবে না, একটি বিশ্বস্ত সূত্র জানায়।

উবার পরিচালিত ট্যাক্সিটি যদি প্রতি ঘন্টায় ১৮ কিলোমিটারের বেশি গতিতে চলে, তাহলে দূরত্ব অনুযায়ী ভাড়া পরিশোধ করতে হবে অন্যথায় ভ্রমণের সময় হিসাবে ভাড়া প্রদান করতে হবে।

চাহিদা এবং প্রাপ্যতার ভিত্তিতে ভাড়া নির্ভর করে। যার মানে হল ব্যস্ত সময়গুলোতে ভাড়া কিছুটা বেশি এবং অপেক্ষাকৃত কম ব্যস্ততার সময়ে ভাড়া কম। এটি করা হয়েছে যাতে চালকেরা বেশি ব্যস্ততার সময়ে তাদের ট্যাক্সি চালাতে আগ্রহী হন। যাত্রীরা উবার সেবা ব্যবহার করে খারাপ আচরণকারী চালকদের রেটিং করতে পারবেন। ঠিক তেমনিভাবে চালকেরাও বাজে আচরণকারী যাত্রীদের রেটিং করতে পারবেন।

গোটা বিশ্বজুড়ে ট্যক্সি ভ্রমণের অভিজ্ঞতাকে আমূল পাল্টে দিয়েছে উবার। অন্যান্য প্রতিষ্ঠানও তাদের এই মডেলটি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় ‘উবারাইজেশন’ শব্দটি বহুল ব্যবহৃত হচ্ছে।

ট্যাগ : ঢাকায়, ট্যাক্সি, সেবা দিতে, উবার, যাত্রা শুরু
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...