Don't Miss
Home / সারাদেশ / ঢাকা-টাঙ্গাইল চারলেনের কাজ বন্ধের নির্দেশ

ঢাকা-টাঙ্গাইল চারলেনের কাজ বন্ধের নির্দেশ

এমএনএ রিপোর্ট : ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেন উন্নীত করণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর জন্য ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক চারলেন উন্নীত করণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

x

Check Also

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, মব সহিংসতায় ৩১; নারী-শিশু নির্যাতনের শিকার ৩৫২: এইচআরএসএস

নিজস্ব প্রতিবেদক দেশে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি, মতপ্রকাশের স্বাধীনতায় ...