ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
Posted by: News Desk
March 19, 2020
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : নভেল করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২০ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে শিক্ষার্থীদের।
আজ বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধের ছুটি ২৮ মার্চ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত করে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে সিন্ডিকেট সভায়।
এর আগে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আবাসিক হল বন্ধেরও সিদ্ধান্ত নিল প্রশাসন।
এর আগে গেল এক যুগে বিভিন্ন অস্থিরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হলগুলো কখনো বন্ধের ঘোষণা আসতো না। সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্দেশ ঢাকা হল ত্যাগের 2020-03-19