Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি প্রবর্তন
অনুদানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি প্রবর্তন

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুদানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে। আজ একটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে তথ্য কমিশনার সুরাইয়া বেগম ১৬ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতাদের মধ্যে রমেন চন্দ্র বসাক, আমীর আব্দুল ওয়াহাব ও গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১ম বর্ষ বিএসএস (সম্মান) শ্রেণির একজন অসচ্ছল ছাত্র ও একজন ছাত্রীকে মাসিক ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...