Don't Miss
Home / সাহিত্যপাড়া / হাসপাতালে বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়
হাসপাতালে

হাসপাতালে বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

এমএনএ বিনোদন ডেস্ক : ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফুসফুসে সংক্রমনের কারণে শ্বাসকষ্টে ভুগছেন এই কিংবদন্তি গায়িকা।বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর আজ বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় করোনা পরীক্ষা করা হয়। তবে এখনও রিপোর্ট হাতে আসেনি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। জ্বর বেড়েই যাচ্ছিলো। পরিস্থিতি খারাপ দেখেই বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করা এই শিল্পী। প্রবীণ এই শিল্পী ১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ সিনেমায় গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...