Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

এমএনএ শিক্ষা ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল (২২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১.১৫টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। এর বিপরীতে এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২৫০টি।

পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেড় ঘণ্টায় ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে। পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

পাস নম্বর: 

পরীক্ষার্থীকে বহুনির্বাচনি অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ নম্বরসহ সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে এমসিকিউ এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

যে বিষয়ে পড়তে পারবেন: 

ভর্তির জন্য নির্বাচিত মােট ১২৫০ জনকে মেধা অনুসারে মোট ৯ টি বিভাগে ভর্তি হতে পারবেন। বিভাগগুলো হলো–

ম্যানেজমেন্ট বিভাগ, এতে আসন রয়েছে ১৮০টি। একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, এতে আসন সংখ্যা ১৮০টি। মার্কেটিং বিভাগে ভর্তি হতে পারবেন ১৮০ জন। ফিন্যান্স বিভাগে ১৮০ জন। ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স বিভাগ, এতে আসন রয়েছে ১৫০টি। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগে আসন রয়েছে ১১৫টি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ১১৫টি। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ১১৫ জন শিক্ষার্থী ও অর্গানাইজেশন স্ট্রেটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ভর্তি হতে পারবেন ৩৫ জন শিক্ষার্থী।

আগামী ২৩ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। এর আগে গত গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...