Don't Miss
Home / হোম স্লাইডার / আরিয়ানকাণ্ডে অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি
আরিয়ান খান

আরিয়ানকাণ্ডে অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি

এমএনএ বিনোদন ডেস্ক : আরিয়ান খানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার চ্যাটের কথা প্রকাশ্যে আনেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সদস্যরা। অবশেষে বেরিয়ে এলো সেই নায়িকার নাম। তিনি হলেন অনন্যা পান্ডে!এবার এনসিবি দপ্তরে তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নও তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনন্যার বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালায় এনসিবি।৬ সদস্যের একটি টিম তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। এনসিবির সদস্যরা দাবি করেন আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এনসিবির কয়েকজন সদস্য মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালান। তাদের দাবি, মাদককাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে এই তল্লাশি। তারই অংশ হিসেবে অনন্যার বাড়িতে পৌঁছে যায় এনসিবি গোয়েন্দারা।প্রায় একই সময়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতেও এনসিবির অন্য একটি দল পৌঁছায়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে শাহরুখ তার ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান। ১৫ মিনিট কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন।

একই দিনে মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদনের জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন শাহরুখের আইনজীবী। বিচারপতি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) মামলার শুনানি হবে।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, করোনাকালে জেলে সাক্ষাতের কিছু বিধিনিষেধ জারি করেছিল মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ। বুধবার (২০ অক্টোবর) ওই বিধিনিষেধগুলো শিথিল করা হয়েছে। তারপরই শাহরুখ জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান।

সাক্ষাতে আরিয়ানকে আশ্বস্ত করেছেন শাহরুখ খান। ছেলেকে তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনেই সব ঠিক হবে। এ সময় শাহরুখ এবং আরিয়ানের মাঝে গ্লাসের পার্টিশন দেওয়া ছিল। তারা ইন্টারকমের মাধ্যমে কথা বলেছেন। সাক্ষাতে জেল কর্তৃপক্ষের একজন উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...