Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়

ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ছয়টি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থক নীল দল। নির্বাচনে একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থকদের সাদা দল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ভোট অনুষ্ঠিত হয়। বিকেলে নির্বাচনের কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন ফল ঘোষণা করেন।
নীল দলের বিজয়ীরা হলেন- প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ক্যাটাগরিতে আইন বিভাগের অধ্যাপক রহমতুল্লাহ, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইসলামের ইতিহাস বিভাগের মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অনুজীব বিজ্ঞান বিভাগের ড. মিজানুর রহমান ও প্রভাষক ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জান্নাতুল নাঈমা।
নীল দলের জয়ী হতে পারেননি ডিন ক্যাটাগরির প্রার্থী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তার বিপরীতে জয় পেয়েছেন সাদা দলের প্রার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাসানুজ্জামান।
ডিন ক্যাটাগরিতে ৭০২ ভোট পেয়ে বিজয়ী সাদা দলের প্রার্থী হাসানুজ্জামান এর আগে ২০০৮ ও ২০১২ সালে সিন্ডিকেট সদস্য ছিলেন।
একই সঙ্গে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মোট ছয়টি পদ এবং ফাইন্যান্স কমিটির একটি পদে জয় পেয়েছে সরকার সমর্থক নীলদল।
একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনটি পদে বিজয়ী হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের আলমগীর কবীর, গণিত বিভাগের নেপাল চন্দ্র রায় এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আশরাফ সাদেক।
অন্যদিকে সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরির তিনটি পদে জয়ী হয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের ফারজানা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইফুল আলম চৌধুরী এবং সংস্কৃত বিভাগের সঞ্চিতা গুহ।
আর ফাইন্যান্স কমিটির একটি পদে জয় পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল জানান, নির্বাচনে মোট ১ হাজার ৬১২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪১৮ জন ভোট দিয়েছেন
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...