Don't Miss
Home / আজকের সংবাদ / তালিকাভুক্ত ৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

তালিকাভুক্ত ৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

এমএনএ অর্থনীতি রিপোর্ট : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, পদ্মা লাইফ, ইবনে সিনা, ফারইস্ট ইসলামী লাইফ, ডেসকো এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এপেক্স ফুটওয়্যার :

এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা ২৪ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ১ জানুয়ারি, ২০১৬ থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ১৮ মাসের ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

পদ্মা লাইফ :

পদ্মা লাইফের বোর্ড সভা ২৪ সেপ্টেম্বর, দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং এক সাথে দুই প্রান্তিক অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০১৭ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ইবনে সিনা :

ইবনে সিনার বোর্ড ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ফারইস্ট ইসলামী লাইফ :

ফারইস্ট ইসলামী লাইফের বোর্ড সভা ২৫ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানটি এক সাথে দুই প্রান্তিক অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০১৭ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ডেসকো :

ডেসকোর বোর্ড সভা আগামী ২৮ সেপ্টেম্বর, সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

লিগ্যাসি ফুটওয়্যার :

লিগ্যাসি ফুটওয়্যারের বোর্ড সভা ২৭ সেপ্টেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...