Don't Miss
Home / আন্তর্জাতিক / তালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় নীতিতে ভারত
আফগানিস্তানের

তালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় নীতিতে ভারত

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যতে আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। তালেবান মুখপাত্র সুহেল শাহিন শুক্রবার বলেছিলেন, ‘মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে।’ পাশাপাশি, চীনকে পাকিস্তানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বলেও বর্ণনা করেন তিনি।এর পরেই শ্রিংলার এমন মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে মঙ্গলবার তালেবান নেতা শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, ওই বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি ভারতে আসতে ইচ্ছুক সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নয়াদিল্লিতে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছে তালেবান।

দোহার ওই বৈঠক ভারতের এত দিনের কাবুল নীতির থেকে অনেকটাই আলাদা বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। পূর্বতন মনমোহন সিংহ বা অটলবিহারী বাজপেয়ীর সরকার কখনই তালেবানের সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলেনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়েই নরেন্দ্র মোদী সরকারকে তালেবানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হয়েছে বলে ওই অংশের মত।

কারণ হিসেবে তারা বলছে, আফগানিস্তানের সঙ্গে কাশ্মীরের সমস্যা এবং ভারতের নিরাপত্তা সরাসরি যুক্ত। কাবুলে তালেবানি রাজ ফেরার পরে চীনের মদতে পাকিস্তান তার প্রধান কান্ডারি হলে, নয়াদিল্লির কাছে তা অস্বস্তির কারণ হবে। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রথম সারির তালেবান নেতা আব্দুল গনি বরাবর দোহার বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে অবহিত বলেও জানান সরকারি সূত্র।

যদিও মোদী সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যেই ঘরোয়া রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা দাবি তুলেছেন, ‘কেন্দ্র আগে স্পষ্ট করুক, এখনও তারা তালেবানকে জঙ্গিগোষ্ঠী মনে করে কি না।’ এই পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের মন্তব্য ভারতের সাবধানী পদক্ষেপের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...