Don't Miss
Home / আন্তর্জাতিক / তালেবান হটিয়ে উত্তরের তিন জেলা দখলে নিল বিরোধীরা
বিরোধীরা

তালেবান হটিয়ে উত্তরের তিন জেলা দখলে নিল বিরোধীরা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার তাদের হামলায় বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার তালেবানের হাতছাড়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

হামলায় তালেবানের ৩০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা; ২০ তালেবান যোদ্ধাকে আটক করার কথাও বলছে তারা।

এর আগে গত কয়েকদিন আফগানিস্তানের বিভিন্ন শহরে ক্ষমতাচ্যুত সরকারের পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা তালেবানের পতাকাও ছিড়ে ফেলেছে।

শুক্রবার তালেবানদের হাত থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর জেলা তিনটির সরকারি ভবনগুলোতে তালেবানের সাদা রঙের পতাকা সরিয়ে ক্ষমতাচ্যুত সরকারের তিন রঙা পতাকা লাগিয়ে দেওয়া হয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...