Don't Miss
Home / হোম স্লাইডার / তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটিতেও বিপিসির ডিপো খোলা রাখার সিদ্ধান্ত

তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটিতেও বিপিসির ডিপো খোলা রাখার সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও শনিবারও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপোগুলো খোলা থাকবে। এসব ডিপো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সম্প্রতি অতিরিক্ত তেল কেনার প্রবণতার কারণে গত সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন শহরের কয়েকটি পাম্পে সাময়িক তেল সংকট দেখা দেয়। বিশেষ করে শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় অনেক স্থানে পাম্পে তেল ফুরিয়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বিপিসি জানিয়েছে, দেশের চাহিদা অনুযায়ী বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুসারে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।

সংস্থাটি আশা প্রকাশ করেছে, সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখার এই উদ্যোগের ফলে দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল থাকবে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...