Don't Miss
Home / রাজনীতি / দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’

এমএনএ প্রতিবেদক

রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য দিনের মতোই দায়িত্ব পালনের আরেকটি ব্যস্ত দিনের সূচনা করতে সকালেই বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রোববার তার একটি সংক্ষিপ্ত মন্তব্যে তৈরি হয় ভিন্ন এক আবহ।

বাড়ির দরজা খুলে উপস্থিত সবার দিকে মুচকি হেসে তিনি বলেন, “চলেন, যুদ্ধে যাই।”

প্রধানমন্ত্রীর এই তিন শব্দের বাক্য শুনে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা মুহূর্তের জন্য বিস্মিত হয়ে পড়েন। পরক্ষণেই সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার কঠিন দায়িত্ব ও প্রতিদিনের সংগ্রামকেই তিনি রূপকভাবে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত এই বাক্যের মধ্য দিয়ে দেশ গঠনে তার প্রতিদিনের কর্মযুদ্ধের প্রতিফলনই যেন উঠে আসে।

প্রধানমন্ত্রী যখন এ কথা বলেন, তখন তার পাশে ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত সরকারি বাসভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে সচিবালয়ে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রতিদিনের মতোই প্রধানমন্ত্রীর বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। অপেক্ষার সেই মুহূর্তেই দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে উক্ত মন্তব্যটি করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। আজও তার দিনব্যাপী বেশ কয়েকটি বৈঠক নির্ধারিত রয়েছে। কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...