Don't Miss
Home / আজকের সংবাদ / দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

এমএনএ জেলা প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে চালকসহ তিন মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেখানে পুলিশ পৌঁছলে স্থানীয় লোকজনও তাদেরকে উদ্ধার কাজে সহোগিতা করেন।
গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এসআাই আব্দুল মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাড়াঁনো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রেবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে আজ সকাল পৌনে ১০টার দিকে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।
x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...