Don't Miss
Home / জাতীয় / দেশে এলো জনসনের এক ডোজের টিকা
করোনা প্রতিরোধী টিকা

দেশে এলো জনসনের এক ডোজের টিকা

এমএনএ জাতীয় ডেস্ক : দেশে প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধী টিকা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেলো বাংলাদেশ।বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

প্রসঙ্গত, জনসনের এটি এক ডোজের টিকা। এর আগে বাংলাদেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের।জনসনের এই টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। কোনও ফ্রিজারের প্রয়োজন হয় না।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...