Don't Miss
Home / আজকের সংবাদ / দেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী : রেলমন্ত্রী

দেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী : রেলমন্ত্রী

এমএনএ রিপোর্ট : বাংলাদেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক এমপি। খালেদা জিয়া ২০০৬ সালে শিক্ষকদের ওপর নির্যাতন করিয়েছেন। তিনি একজন নির্যাতনকারী।

আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় ‘শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় বর্তমান সরকারের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

খালেদা জিয়াকে সন্ত্রাসী আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আমরা তাকে নির্বাচনে আসতে বলি, তিনি না এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলেন। তিনি বোমা মারলেন, পেট্রলবোমা ‍মারলেন, মানুষ হত্যা করলেন, ইঞ্জিন পোড়ালেন, ট্রেনে পেট্রল বোমা মেরে যাত্রী হত্যা করেছেন, ট্রেনের বগি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, বাসের চালক হত্যা করেছেন। খালেদা জিয়ার ব্যাপারে আমি এতটুকু বলতে চাই ‘যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী’।

এ সময় তিনি শিক্ষক নেতাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শিক্ষক, আপনাদেরকে মানুষ সম্মান করে। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ আপনারা সত্য কথা বলবেন। আগামীতে যাতে শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে পারেন এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...