এমএনএ বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের নকশাল আন্দোলন নিয়ে সিরিজ নির্মাণ বিষয়ে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে।অনেকদিন আগে ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় এই পরিচালক।
এরপরই গণমাধ্যমে উঠে আসে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও জয়া আহসানের নাম। এই ওয়েব সিরিজটিত গুরুত্বপূর্ণ চরিত্রে এই দুইজনের কাজ করার কথা ছিল। তবে কিছু দিন পরই বিষয়টি অস্বীকার করেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তারপর থেকেই থেমে যেতে থাকে আলোচনা। তবে অনেকদিন বাদে আলোচনায় এ সিরিজ, তবে সুর বদলে গেছে কিছুটা।
এই সিরিজটির নাম ‘সাদা আমি কালো আমি’ যাতে নতুন করে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ি। তবে জয়া আহসানেরে জায়গার কোনো বদল হনি। সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আরেক তারকা চঞ্চল চৌধুরী।ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরে পূজার পর শুরু হবে সিরিজের শুটিং।
সিরিজটির পটভূমিকা রচিত হয়েছে ১৯৬৭’র নকশালবাড়ি আন্দোলনকে কেন্দ্র করে। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রযোজনায় রয়েছে অরিন্দম চট্টোপাধ্যায়ের সিনেক্স।
হঠাৎ এই বদল প্রসঙ্গে সায়ন্তন ভারতীয় গণমাধ্যমকে জানান, বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে চেয়েছেন অনেকটাই।অন্যদিকে, মনোজ পুরোটা জানার পরেই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই তিনিই ‘চারু মজুমদার’ হয়ে পর্দায় আসতে চলেছেন। পরিবর্তন এসেছে আরও। আগে চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল।সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছেয় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে চলেছেন চঞ্চল চৌধুরী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

