Don't Miss
Home / জাতীয় / নবীনগরে রক্তক্ষয়ি সংঘর্ষে ওসিসহ আহত ১০, আটক ৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে

নবীনগরে রক্তক্ষয়ি সংঘর্ষে ওসিসহ আহত ১০, আটক ৬

এমএনএ জাতীয় ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, থানার সামনে শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ ১০জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি সহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে। জানা যায়, নবীনগর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর ও পৌর এলাকার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস ধরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ ছড়িয়ে পড়লে দুপুরে নবীনগর থানা গেইটের সামনে শাওনের মামা কাউসার মিয়ার সাথে আলমনগর গ্রামের মেহেদী ও রাজিবের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ওসি আমিনুর রশিদ, এস আই আজিজুর রহমান শেখ,এসআই মামুনুর রশীদ, মনিরুল ইসলাম, এসআই আশরাফুল ইসলামসহ ১০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নবীনগর সদর হাসপাতালে নেয়া হলে সেখানেও দ্বিতীয় দফায় সংঘর্ষ হয় । পুলিশ এই ঘটনায় মেহেদী হাসান, শাওন, কাউছার,সবুর, পাবেল ও রাজিবকে আটক করে। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই গ্রামের যুবকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় আমি সহ ৪জন সাব ইন্সপেক্টর আহত হয়। মেহেদী ও রাজিবকে চাপাতি ও মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...