Don't Miss
Home / আজকের সংবাদ / নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার আত্মঘাতী বোমারু অংশ্রগ্রহণ করেছিল বলে জানা যায়।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।
হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন,স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এতে পর্যন্ত ১০ জন নিহত এবং প্রায় ৩০ জনের আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।
এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।
চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে বোকো হারামই প্রথম জঙ্গিগোষ্ঠী যারা পুরুষদের চেয়ে নারী আত্মঘাতী বোমারুদেরই বেশি ব্যবহার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটির হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...