Don't Miss
Home / জাতীয় / ইরানসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

তিনি জানান, ইরানের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রধানমন্ত্রী নিবিড় তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তাঁর নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। দিনের কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

পরবর্তীতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

x

Check Also

টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা: নগরজীবন স্থবির, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বরিশাল ...