Don't Miss
Home / সাহিত্যপাড়া / নিপুণের আপিল শুনানি দুপুরে
খান এবং নিপুণ আক্তারের লড়াইয়ে এখন সরগ

নিপুণের আপিল শুনানি দুপুরে

এমএনএ বিনোদন ডেস্ক : জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। সে আপিলের শুনানি বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালতে এ বিষয়ে অনুষ্ঠিত হবে। এর আগে আপিল করার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে। চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে এফডিসির জল কম ঘোলা হয়নি। সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা কাটেনি এখনো।
জানা গেছে, আদালতে আজ নায়ক জায়েদ খানের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম। সঙ্গে থাকবেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণের পক্ষে থাকবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। এর আগে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিপুণের আইনজীবী আবেদন করেন।

এদিকে সোমবার (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে ওইদিন জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া। নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।
পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন জায়েদ খান।
এদিকে রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের নেতৃত্বে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করে। পরে শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন তারা। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...