Don't Miss
Home / সাহিত্যপাড়া / নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা, চাইলেন ক্ষমা
প্রিয়াঙ্কা

নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা, চাইলেন ক্ষমা

এমএনএ বিনোদন ডেস্ক : মুম্বাই, ১৮ সেপ্টেম্বর – ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত থাকেন তিনি। কিন্তু এবার একটি হলিউড প্রজেক্ট নিয়েই বিতর্কে এই অভিনেত্রী।সিবিএস চ্যালেনে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ নামে একটি শোয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এই শো নিয়ে তৈরি হয় বিতর্ক। অবশেষে এটি নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। পাশাপাশি ভক্তদের কাছে ক্ষমাও চাইছেন এই অভিনেত্রী।

‘দ্য অ্যাক্টিভিস্ট’ শোয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এতে অনুপ্রেরণা দেবেন এমন ৬ জন সমাজকর্মী থাকবেন। তারা আবার মার্কিন গায়ক উশার (শোয়ের সঞ্চালক), প্রিয়াঙ্কা চোপড়া এবং জুলিয়ান হাফের সঙ্গে মিলে টিম তৈরি করবেন। কিন্তু ঘোষণার পর থেকেই এটি নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকে এই শো নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ দাবি করেন— সস্তা বিনোদনে পরিণত হচ্ছে এটি।

x

Check Also

৯২ বছর বয়সে ফুসফুসজনিত সমস্যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে ...