Don't Miss
Home / আজকের সংবাদ / নেপালের প্রধানমন্ত্রী নিজ দল থেকে বহিষ্কৃত

নেপালের প্রধানমন্ত্রী নিজ দল থেকে বহিষ্কৃত

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মাঝেই রোববার দেশটির কার্যনির্বাহী প্রধানমন্ত্রীকে বহিষ্কার করলো ক্ষমতাসীন গোষ্ঠী।

হিন্দুস্থান টাইমস বলছে, দলটির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা সত্যতা নিশ্চিত করে জানান যে, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ খারিজ করা হয়েছে।

এর আগে পার্লামেন্ট ভেঙে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে পথে নামে কমিউনিস্ট পার্টির বিরোধী গোষ্ঠী। তারা ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকিও দেন।

এনসিপির বিরোধী পক্ষের নেতা মাধব কুমার নেপাল জানান, আমরা এনসিপি চেয়ারম্যানের পদ থেকে ওলিকে বহিষ্কার করেছি। এবার আমরা তার বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা গ্রহণ করবো। কারণ তিনি আর কমিউনিস্ট পার্টির সদস্য থাকার যোগ্য নন। নিজের সিদ্ধান্তের জন্য তাকে জবাবদিহিও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও ব্যাখ্যা পেশ করেননি।

তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে এনসিপি ও প্রাক্তন মাওবাদী বিপ্লবীদের জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হন ওলি।

পূর্ব শর্ত অনুযায়ী, শাসনকালের পাঁচ বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতাপুষ্প কুমার দহল ‘প্রচণ্ড’। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। সেই মতবিরোধ থেকেই দল থেকে বহিষ্কৃত হলেন প্রধানমন্ত্রী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...