Don't Miss
Home / আন্তর্জাতিক / মদিনা নগরীকে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি

মদিনা নগরীকে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখানে ২০ লাখ মানুষের বসবাস।
সংস্থাটির প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, বিশ্বের বিভিন্ন শহর পরিদর্শন করা হয়েছে। সবগুলো শহর পরিদর্শন শেষে পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই মদিনা নগরীতে বাস্তবায়ন করা হয়েছে।
মদিনা নগরীর তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রাম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করেছে।
নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে।
২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের প্রধান হিসেবে কাজ করেন তাইবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি।
পবিত্র মদিনা নগরীতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর।

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...