এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এতে ৭৮ আসনের প্লেনটির বেশিরভাগ যাত্রীরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের সূত্রদিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ঢাকায় ইউএস বাংলার কর্মকর্তারা জানান, আজ সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানটি।
দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, আজ সোমবার দুপুরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবন্দর এলাকায় ধোঁয়া দেখা গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি ইনডিপেন্ডেন্টস্থানীয় প্রতিনিধির মাধ্যমে জানাচ্ছে, বিমানটি কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে পাশের ফুটবল খেলার মাঠেবিধ্বস্ত হয়।
- কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিধ্বস্ত বিমান।
- নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিধ্বস্ত বিমান থেকে কালো ধোঁয়া বেরুচ্ছে।
- নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের অবিশিষ্ট অংশ।
- নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমান। ত্রিভুবন বিমানবন্দরের পূর্ব পাশে দুর্ঘটনাস্থলে তৎপর নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
- নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমান। ত্রিভুবন বিমানবন্দরের পূর্ব পাশে দুর্ঘটনাস্থলে তৎপর নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
- কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের পর উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক







