Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে আওয়ামীলীগ বিহিন নির্বাচনে সব পদে বিএনপিপন্থীদের জয়

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে আওয়ামীলীগ বিহিন নির্বাচনে সব পদে বিএনপিপন্থীদের জয়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সব কটি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মো. মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ওয়াহিদ সরোয়ার ফলাফল ঘোষণা করেন। এর আগে, গত ৪ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের পাশাপাশি জেলা জামায়াতের আমির নাজমুল আহসানের নেতৃত্বে আরেকটি প্যানেল ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা)সহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নেননি।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫০২ জন ভোটারের মধ্যে ৪০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে সভাপতি পদে মো. মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আহসান পান ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পান ৬৯ ভোট।

এছাড়া সহসভাপতি পদে মো. নজরুল ইসলাম, সহসম্পাদক পদে আমিনুল ইসলাম ও মজিবুল হক বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মইনুল ইসলাম এবং সদস্য পদে এনামুল হক ও মারিয়াম আক্তার নির্বাচিত হয়েছেন। এর আগে লাইব্রেরি সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, গত বছরও এ সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। তবে এর আগে এক দশক ধরে আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে পালাক্রমে বিজয়ের ধারা ছিল।

x

Check Also

ফরিদপুরে ধর্ষণের পর শিশুহত্যা, রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগ, জনমনে গভীর উদ্বেগ

এমএনএ প্রতিবেদক দেশের দুই জেলায় পৃথক ঘটনায় শিশু নির্যাতন ও হত্যার অভিযোগ সামনে এসেছে, যা ...