Don't Miss
Home / অর্থনীতি / পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০ অক্টোবর সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০ অক্টোবর সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

এমএনএ অর্থনীতি ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আওতায় দেশের সব ব্যাংক এবং শেয়ারবাজারে কোনও কার্যক্রম হবে না।রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।গত ১৪ অক্টোবর ব্যাংকগুলোর জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...