Don't Miss
Home / আজকের সংবাদ / পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার আহ্বান

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার আহ্বান

এমএনএ প্রতিবেদক

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি সংসদে দেওয়া বক্তব্যেও এ বিষয়ে সরকারের প্রতি গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে—এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী।

জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পরীক্ষার্থীদের জন্য একটি নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাট হলে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ে এবং তাদের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

বিবৃতিতে তিনি আরও বলেন, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এছাড়া তিনি অভিভাবকদের প্রতি পরীক্ষার্থীদের যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...