Don't Miss
Home / আজকের সংবাদ / পর পর ৩ দিন শনাক্ত রোগী বাড়লো

পর পর ৩ দিন শনাক্ত রোগী বাড়লো

 এমএনএ সংবাদ ডেস্ক : দেশে পর পর তিন করোনা রোগীর সংখ্যা বাড়লো।  কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৬৩তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন ছয় জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৪১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে পাশাপাশি সুস্থ হয়েছে ৬৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষায় ৬৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৬৩ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৪১২টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬৭৬ জনসহ মোট পাঁচ লাখ ১১ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ছয় জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৪৪১। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...