Don't Miss
Home / আজকের সংবাদ / পহেলা বৈশাখে আ’লীগের শোভাযাত্রা বাতিল

পহেলা বৈশাখে আ’লীগের শোভাযাত্রা বাতিল

এমএনএ রিপোর্ট : জনগণের ভোগান্তি লাঘবের জন্য এ বছর আওয়ামী লীগের উদ্যোগে পহেলা বৈশাখে শোভাযাত্রা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শোভাযাত্রা না করার এই সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পহেলা বৈশাখের শোভাযাত্রা বাতিলের ব্যাখ্যা দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পহেলা বৈশাখের শোভাযাত্রা হয় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত। আমরা চিন্তা করেছি, এ ধরনের শোভাযাত্রায় জনগণের ভোগান্তি হয়। বহুদিন ধরে কোনো ধরনের শোভাযাত্রা করার পক্ষে আমরা নই। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শেষে ফেরার দিন আওয়ামী লীগের সংবর্ধনার আয়োজন বাতিল করার কথা মনে করিয়ে দেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবছর পহেলা বৈশাখে পুরান ঢাকা থেকে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছিল এতদিন, যেখানে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিতেন।

চারুপীঠ নামের একটি সংগঠন ১৯৮৫ সালে যশোরে প্রথমবারের মতো নববর্ষের উৎসবে পাপেট ও মুখোশ নিয়ে বাদ্যা বাজিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এরপর ১৯৮৯ সাল থেকে ঢাকা চারুকলার শিক্ষার্থীরা পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...