Don't Miss
Home / জাতীয় / পাঁচ সদস্যবিশিষ্ট ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন, চেয়ারম্যান হলেন স্পিকার

পাঁচ সদস্যবিশিষ্ট ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন, চেয়ারম্যান হলেন স্পিকার

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম আরও সুসংহত করতে পাঁচ সদস্যবিশিষ্ট ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে এবং এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করা হয়েছে।

নতুন গঠিত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া পদাধিকারবলে কমিশনের অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম পরিচালনা, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাঠামোর তদারকি করার দায়িত্ব এই কমিশনের ওপর ন্যস্ত থাকবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...