Don't Miss
Home / খেলাধূলা / পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পেলেন বিসমাহ
বিসমাহ

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পেলেন বিসমাহ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ নতুন নিয়ম চালু হলো পাকিস্তান ক্রিকেটে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে মাতৃত্বকালীন ছুটি।

নিয়মানুযায়ী, প্রথমবারের মতো পাকিস্তানের এক ক্রিকেটার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। তিনি হলেন অধিনায়ক বিসমাহ মারুফ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এই সুখবরটি জানিয়েছেন তিনি।

তবে ঠিক কতদিনের জন্য এই ক্রিকেটার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডর পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে এতদিন মেয়েদের জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না। নতুন করে এই সুবিধা যুক্ত হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় তিনি প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন। এছাড়া চুক্তিতে থাকা সব স্বাস্থ্যসেবাও তিনি পাবেন।

২৯ বছর বয়সী বিসমাহ মারুফ পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে রান করেছেন ২ হাজার ৬০২।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...