Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ৪০ বছরে পৃথিবীর জলবায়ুতে নানা পরিবর্তন
পৃথিবী

৪০ বছরে পৃথিবীর জলবায়ুতে নানা পরিবর্তন

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ স্যাটেলাইটে ধরা পড়ছে, বছরের পর বছর ধরে কীভাবে পৃথিবী একটু একটু করে বদলে যাচ্ছে। গুগল আর্থে ধরা পড়ছে ভয়াবহ বিপর্যয়ের আগ মুহূর্তে পৃথিবী যে ধীরে ধীরে রূপ বদলাচ্ছে, রুঢ় হচ্ছে, সেই চিত্র।

গুগল আর্থের ব্যবহারকারীরা এখন দেখতে পাবেন গেল চার দশকে জলবায়ু পরিবর্তনের কারণে কীভাবে পৃথিবীর রূপ বদলেছে। কীভাবে বরফে ঢাকা সাদা শুভ্র অঞ্চল গলে পনি হয়ে বরফ শূন্য হয়ে গেছে। সবুজে ঘেরা বনাঞ্চলগুলো কিভাবে ফাঁকা হয়েছে। জ্বালানি কীভাবে প্রকৃতিকে গিলে খাচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবীর সৌন্দর্যই যে বিলুপ্তির পথে যাচ্ছে, দূষণে নীল পানি কীভাবে রং বদলেছ, সবকিছুই দেখা যাবে গুগল আর্থে।

এ জন্য গুগল নিয়ে এসেছে নতুন ফিচার টাইমল্যাপস। এই টাইমল্যাপস আপনাকে নিয়ে যাবে ৩৭ বছর আগের পৃথিবীতে। যেখানে সুস্পষ্ট ভাবে দেখা যাবে কীভাবে মানুষের কারণে প্রকৃতি দিনে দিনে এত বৈরী হয়েছে। প্ল্যাটফর্মটিতে ফোরডিতে দেখা যাবে বিভিন্ন স্থানের ছবি। দেখা যাবে বছর বছর কীভাবে হিমবাহ গলেছে, বনাঞ্চল ধ্বংস হয়েছে, দাবানলে পুড়েছে একরের পর একর বন। পৃথিবীর সব স্থানে কার্বনের পদচিহ্ন স্পষ্ট।

টাইমল্যাপসটিতে একসঙ্গে বিভিন্ন স্যাটেলাইট থেকে নেয়া দুই কোটি ৪০ লাখ ছবি একত্রিত করা হয়েছে। এ ছবিগুলো ১৯৮৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তোলা। গুগল ক্লাউডে এ ছবিগুলো আপলোড করতে ২০ লাখ ঘণ্টা লেগেছে। কাজ করেছে হাজার হাজার মেশিন। গুগল এ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে নাসার সঙ্গে। সঙ্গে কাজ করেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও।

গুগল আর্থে এই টাইমল্যাপস দেখতে ব্যবহারকারীকে সার্চ বারে গিয়ে স্থানের নাম উল্লেখ করতে হবে। গুগল জানায়, এ ছবিগুলো থেকে বেগ আর ছায়া সরিয়ে ফেলা হয়েছে যেন এগুলো স্পষ্ট দক্ষও যায়। সব ছবি আবার একসঙ্গে করে একটি টাইমল্যাপস ভিডিও বানানো হয়েছে। ভিডিওতে দেখা যাবে সময়ের পরিক্রমায় উপকূলীয় এলাকাগুলোর কি বেহাল দশা হয়েছে আর শহরগুলো কীভাবে স্থান প্রকৃতির স্থান দখল করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...