Don't Miss
Home / খেলাধূলা / পিসিবির প্রধান নির্বাহীর পদত্যাগ
পদত্যাগ করলেন

পিসিবির প্রধান নির্বাহীর পদত্যাগ

এমএনএ খেলাধুলা ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থিরতা যেন থামছেই না। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী হিসেবে থাকার কথা ছিল ওয়াসিম খানের। তবে ৪ মাস আগেই পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের ব্যাপারে আলোচনা করতে বুধবার (২৯ সেপ্টেম্বর) বোর্ড অব গভর্নরদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে ৫০ বছর বয়সী ওয়াসিম খানের পদত্যাগ ক্রিকেট বোর্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বাতিল হয়ে যায় সিরিজ। গেল ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দু‌’দলের প্রথম ওয়ানডে ম্যাচটি। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ নিয়ে শুরু হয় নানা বিতর্ক।এখানেই শেষ নয়, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পর নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে সফর বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনায় পাকিস্তান ক্রিকেট। পদত্যাগ করলেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। এর আগে পাকিস্তানের বিশ্বকাপ কাপ দল নিয়েও সমালোচনা হয় পিসিবির। কয়েকজন ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করেন সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।

এছাড়া একের পর এক সিরিজ বাতিলের পর বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ নতুন করে ভাবাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এসব ঘটনা দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে কি না সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...