Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে কাল
লেনদেন

পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে কাল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক হলিডের কারণে দুই প্রধান শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে বলে আজ বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে ডিএসই ও সিএসই।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডের কারণে দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। আর শেয়ারবাজারের লেনদেনের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে। এ কারণে ব্যাংকের সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।

এছাড়া শুক্র ও শনিবার (১ ও ২ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের কারণে শেয়ারবাজারের স্বাভাবিক লেনদন বন্ধ থাকবে। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ৩ জানুয়ারি থেকে যথারীতি নির্ধারিত সময়ে চলবে লেনদেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...