Don't Miss
Home / হোম স্লাইডার / ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু
বিসিএসের

৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসঙ্গে দুই বিসিএসের (৪২ ও ৪৩তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...