Don't Miss
Home / হোম স্লাইডার / পূজার সাজে লাস্যময়ী স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি

পূজার সাজে লাস্যময়ী স্বস্তিকা

এমএনএ বিনোদন ডেস্ক : স্বস্তিকা মুখার্জি যিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি টলিউড ছাড়িয়ে বলিউডেও যে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তা তার সাম্প্রতিক কাজেই স্পষ্ট। টলিউডে তিনি বহু বছর থেকেই অভিনয় করছেন।আগের সাধারণ লুক থেকে বেরিয়ে এসে নিজেকে একেবারে পাল্টে ফেলেছেন স্বস্তিকা। চুলগুলি কেটেছেন ছোট করে। বয়স যে শুধুই একটি সংখ্যা তা প্রমাণ করেছেন তিনি। ক্রমে যেনো তার বয়স কমে চলেছে। একের পর এক ফটোশুটে ঘায়েল করছেন অনুরাগীদের মন জয় করে চলেছেন। সাবেকিয়ানা থেকে পশ্চিমী পোশাক সবেতেই তিনি সাবলীল। স্বস্তিকা যেমন নিজের জীবনে নিজের মতন চলেন তেমনি অনুরাগীদের সঙ্গেও বেশ যোগাযোগ স্থাপনে পটু তিনি। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় থাকেন।

স্বস্তিকা নিজের শরীর নিয়ে অন্য কেউ কি বললো তার পরোয়া করেন না। তিনি নিজের মতন করে বাঁচেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি এমন স্পষ্ট বার্তাই দেন। সামনেই আসছে পূজা তাই সকলের চলছে পোশাক বাছাইয়ের পর্ব। কে কী পোশাক পরবেন তাই নিয়েই এবার চলছে ভাবনাচিন্তা।

এবারের পূজায় স্বস্তিকা বেছে নিলেন কাতান শাড়িকে। কাতান শাড়ি পরে মোহময়ী চাহনিতে ফটোশুট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে বেগুনি রং-এর কাতান শাড়ি। খোায় দিয়েছেন লাল ফুল।কপালে লাল টিপের কারণে যেনো তার মুখশ্রী আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। ক্যাপশনে তিনি পোশাক, মেকাপ ও ছবির কৃতিত্ব জানিয়েছেন। এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...