Don't Miss
Home / আজকের সংবাদ / প্যারিসে ওরলি বিমানবন্দরে হামলার চেষ্টা, নিহত ১

প্যারিসে ওরলি বিমানবন্দরে হামলার চেষ্টা, নিহত ১

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ওরলি বিমানবন্দরে একজন সেনার বন্দুক ছিনিয়ে নিয়ে হামলার চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক বিএফএমটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরলি বিমানবন্দরের দক্ষিণ টার্মিনালে টহলরত একদল সৈন্যের দিকে এগিয়ে গিয়ে ওই ব্যক্তি একটি বন্দুক ছিনিয়ে নিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এই সময় গুলি করা হলে ওই ব্যক্তি নিহত হন। তার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশের সূত্রগুলো জানিয়েছে, এর আগে উত্তর প্যারিসের শহরতলীতে গাড়ি তল্লাশির সময় যে ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে গুলিতে আহত করে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল, সেই ব্যক্তিই বিমানবন্দরের ঘটনায় নিহত হয়েছেন।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সন্দেহভাজনের ওই গাড়িটি বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনার পর যাত্রীদের বের করে দিয়ে বিমানবন্দরটি খালি করে দেয়া হয়েছে। ওই সন্দেহভাজন হামলাকারীর আর কোনও সহযোগী এবং কোথাও বিস্ফোরক রয়েছে কি না তার সন্ধানে বিমানবন্দরে বোমা নিস্ক্রীয়কারী একটি বিশেষজ্ঞ টিম তল্লাশি অব্যাহত রেখেছে।

এএফপির খবরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে জানানো হয়, বিমানবন্দরের বিভিন্ন এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তাকর্মীরা অভিযান চালাচ্ছেন।

প্যারিসের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরটিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর লোকজনকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে অবস্থানের নির্দেশ দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে এক টুইটে ফ্রান্সের জাতীয় পুলিশ বলেছে, ‘পুলিশের অভিযান চলমান রয়েছে, আমরা আপনাদের বিমানবন্দরটি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি’।

 

গত মাসে প্যারিসের ল্যুভের জাদুঘরে এক সেনার ওপর ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। পরে তাঁকে গুলি করা হয়। এতে তিনি আহত হন। পরে গুলিতে আহত ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...