Don't Miss
Home / হোম স্লাইডার / প্রতিশোধের ম্যাচে সাকিবের মুখোমুখি মুশফিক
হেরেছিল খুলনা টাইগার্স। সাগরিকায় সেই হার

প্রতিশোধের ম্যাচে সাকিবের মুখোমুখি মুশফিক

এমএনএ খেলাধুলা ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রথম দেখায় সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ রানে হেরেছিল খুলনা টাইগার্স। সাগরিকায় সেই হারের প্রতিশোধ তুলে নেওয়ার ফের সুযোগ পাচ্ছে মুশফিকরা।বিপিএলে একদিন বিরতি দিয়ে আবার মাঠে ফিরেছে চট্টগ্রাম পর্বের ম্যাচ। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় জহুর আহমেদ চৌধুর‌ী স্টেডিয়ামে ফরচুন বরিশাল লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।

ব্যাট বলের লড়াইয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বটা জমে উঠেছে বেশ। ঢাকা পর্বে অধিকাংশ লো স্কোরিং ম্যাচের পর চট্টগ্রাম পর্বে বইছে রানের ফোয়ারা। সাগরিকায় এসেছে আসরের প্রথম দুইশোর অধিক স্কোর। তাছাড়া মিরপুরে রান খরায় ভুগতে থাকা ব্যাটাররাও ফিরেছেন রানে। এসেছে দুটি ব্যক্তিগত সেঞ্চুরি। সিলেটের হয়ে বিপিএলের চলতি আসরে প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি হাঁকান ক্যারিবীয় ব্যাটার লেন্ডল সিমন্স। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এবারের বিপিএলে তারকা ঠাসা দল গড়লেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব-গেইলরা। চার ম্যাচ খেলে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল। খুলনা টাইগার্সও খুব একটা সুবিধাজনকস্থানে নেই। চার ম্যাচে দুই জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেনিলের চতুর্থ স্থানে। পয়েন্ট টেবিলের ওপরে উঠতে এই ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াই হতেই পারে দুই দলের মধ্যে।

এদিকে পয়েন্ট টেবিলে সাকিবদের তুলনায় এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে মুশফিকের খুলনা টাইগার্স। শনিবার (২৯ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ১৭ রানের ব্যবধানে হারায় ফরচুন বরিশাল । বল হাতে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচের সব আলো কেড়ে নেন ফরচুনের মেহেদী হাসান রানা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। ক্রিস গেইল ছাড়া ওই ম্যাচে বরিশালের হয়ে কেউ তেমন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। গেইল ৩৪ বলে ৪৫ রানের একটি ইনিংস খেলেন। তবে ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে দ্যুতি ছড়ান বরিশালের বোলাররা। তাদের বোলিং তোপে ১৯ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। টাইগার্সের হয়ে মুশফিক ৩৬ বলে ৪০ রানে ইনিংস খেলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...