Don't Miss
Home / আজকের সংবাদ / প্রথম প্রান্তিকে ম্যারিকোর ইপিএস বেড়েছে

প্রথম প্রান্তিকে ম্যারিকোর ইপিএস বেড়েছে

এমএনএ অর্থনীতি রিপোর্ট : প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫.৭১ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১.৫৪ টাকা বা ১০.৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.৭১ টাকা, যা পূর্ববর্তী বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪.১৭ টাকা।

শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২৩.০৫ টাকা যা পূর্ববর্তী বছরে একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.৩২ টাকা।সে হিসেবে মুনাফা বৃদ্ধির পাশাপাশি প্রথম প্রান্তিকে ম্যারিকোর শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেড়েছে।

শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৬৫.৮৮ টাকা এবং ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত ।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...