Don't Miss
Home / হোম স্লাইডার / প্রথম ম্যাচে পাকিস্তানের দল ঘোষণা
সফরকারী

প্রথম ম্যাচে পাকিস্তানের দল ঘোষণা

এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক রেখে ১২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।এদিকে বিশ্বকাপ মিশন শেষে বিশ্রাম দেওয়া হয়নি রিজওয়ান, মালিকদের। প্রথম টি-টোয়েন্টির একাদশে দেখা যাবে তাদের। সফরের জন্য ১৮ সদস্যের দল নিয়েই এসেছিল পাকিস্তান ক্রিকেট দল।আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। একদিন বিরতি দিয়েই ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে দুই দল।

পাকিস্তানের ১২ সদস্যের দল :
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...