Don't Miss
Home / জাতীয় / প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ: ইসি সচিব
ভোটগ্রহণ

প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ: ইসি সচিব

এমএনএ জাতীয় ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

ব্রিফিং এ জানানো হয়, সারাদেশের ৩০০ টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে তিনটির ভোট গ্রহণ বাতিল করা হয়। এগুলোর মধ্যে একটি নরসিংদী এবং বাকি দুটি নারায়নগঞ্জের আড়াই হাজারের। আজ সকালে ৯৩ শতাংশ ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়।

ইসি সচিব জানান, বিভাগীয় পর্যায়ে চার ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে।

এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মুন্সিগঞ্জে যে হত্যার ঘটনা ঘটেছে সেটি ভোট কেন্দ্রের বাইরে। সেখানকার পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যিনি নিহত হয়েছেন তিনি একটি হত্যা মামলার আসাসি। দীর্ঘদিন বাইরে ছিলেন। এলাকায় আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ৮ বছর মেয়াদে নির্বাচনি অ্যাপ তৈরির কাজ চলছে। মোট ব্যায় ২১ কোটি টাকা হলেও প্রথম বছরে এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। তবে জার্মানি, ইউকে এবং নেদারল্যান্ড থেকে আমাতের অ্যাপসটি স্লো করে দেওয়া হয়েছে। ফলে তথ্য পেতে সমম্য হচ্ছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...