এমএনএ প্রতিবেদক
সরকার প্রশাসনের সচিব ও জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে ব্যাপক রদবদল করেছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারের এই রদবদলকে প্রশাসনে গতিশীলতা বৃদ্ধি ও কার্যক্রম আরও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী-কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার পূর্বের আদেশ স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ তাকে ওএসডি করা হয়েছিল।
অন্যদিকে, আইএমইডি সচিব পদে বদলির আদেশাধীন সংসদ সচিবালয়ের সাবেক সচিব কানিজ মাওলা-কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম-কে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী-কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া-কে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে নতুন করে পদায়ন করা হয়েছে।
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। তারা হলেন— রাজশাহী: কাজী শহিদুল ইসলাম; চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার; খুলনা: হুরে জান্নাত; মাদারীপুর: মর্জিনা আক্তার; ব্রাহ্মণবাড়িয়া: আবু সাঈদ; চাঁদপুর: আহেমদ জিয়াউর রহমান; হবিগঞ্জ: জি এম সরফরাজ; নরসিংদী: ইসরাত জাহান কেয়া; মেহেরপুর: শিল্পী রানী রায়; লালমনিরহাট: রাশেদুল হক প্রধান; এবং বান্দরবান: সানিউল ফেরদৌস।
বর্তমান ডিসিদের প্রত্যাহার
একই সঙ্গে বর্তমানে দায়িত্ব পালনরত ১১ জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন— মোহাম্মদ কামাল হোসেন (চুয়াডাঙ্গা); জাহাঙ্গীর আলম (মাদারীপুর); ড. সৈয়দ এনামূল কবীর (মেহেরপুর); এইচ এম রকিব হায়দার (লালমনিরহাট); শারমীন আক্তার জাহান (ব্রাহ্মণবাড়িয়া); আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন (হবিগঞ্জ); নাজমুল ইসলাম সরকার (চাঁদপুর); শামীম আরা রিনি (বান্দরবান); আ.স.ম. জামসেদ খন্দকার (খুলনা); মোহাম্মদ আনোয়ার হোসেন (নরসিংদী) এবং আফিয়া আকতার (রাজশাহী)।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

