Don't Miss
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের কারখানায় ইরানের হামলা, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইসরায়েলের কারখানায় ইরানের হামলা, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের বিরশেবায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়েছে, নিওত হোভাব শিল্পাঞ্চল এলাকাটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তির আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিওত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ কারখানায় বিপজ্জনক উপকরণ রয়েছে, সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা এলাকার শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে ইরানের সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে বলেছে, ইরানের ওসমাভানদান গ্রামের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

এই হামলায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ২২টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অবস্থার মধ্যেই ইসলামাবাদে পররাষ্ট্র দপ্তরে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই আলোচনায় ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে কথা বলবেন তাঁরা।

বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই অংশ হিসেবে ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। ইরানও তার অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছে।

x

Check Also

টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা: নগরজীবন স্থবির, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বরিশাল ...