Don't Miss
Home / শিক্ষাঙ্গন / প্রাথমিক সমাপনীতে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে

প্রাথমিক সমাপনীতে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে

এমএনএ রিপোর্ট : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের হার উভয় দিক থেকেই ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। আজ শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়।
এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। যাদের ১২ লাখ ৩৯ হাজার ১৮১ অর্থাৎ ৪৫ দশমিক ৯৬ শতাংশ ছেলে।
আর মেয়ে পরীক্ষার্থী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন অর্থাৎ ৫৪ দশমিক ৪ শতাংশ মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সব বিষয়ে উত্তীর্ণ হয় ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১১ লাখ ৭৬ হাজার ৩৩০ জন ছাত্র অর্থাৎ ৪৫ দশমিক ৮৪ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়। আর মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ১৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন অর্থা‍ৎ ৫৪ দশমিক ১৬ শতাংশ।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ঝরে পড়েছে ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। কেননা, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন।
অর্থাৎ ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৫৯৭ জন ছেলে এবং মেয়ে হচ্ছে ৫০ হাজার ২৮৩ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হারও কম।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd এ পাওয়া যাবে। যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও তাৎক্ষণিক ফল জানা যাবে।

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীর ফল জানতে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে।
মোবাইলে যেভাবে জানা যাবে প্রাথমিক/ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল :
DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল।
প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য Example : DPE <স্পেস>Thana Code <স্পেস> Roll Number <স্পেস> 2017, এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
আর ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল।
ইবতেদায়ি শিক্ষা সমাপনীর জন্য Example : EBT <স্পেস>Thana Code <স্পেস>Roll Number <স্পেস>2017,এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...