Don't Miss
Home / হোম স্লাইডার / প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে শ্রাবন্তীপুত্র
শ্রাবন্তীপুত্র ঝিনুক

প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে শ্রাবন্তীপুত্র

এমএনএ বিনোদন ডেস্ক : চলতি বছর শুরু দিকে প্রেমিকাকে প্রকাশ্যে আনেন শ্রাবন্তীপুত্র ঝিনুক। তিন বছর চুটিয়ে প্রেমের পর সম্পর্কের কথা জানান দিয়েছিলেন তিনি। মডেল দামিনী ঘোষের সঙ্গে তার প্রেমের খবর জানেন মা শ্রাবন্তীও।প্রেমিকা নিয়ে এর আগে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন ঝিনুক। সে ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল শ্রাবন্তীপুত্রকে।

এবার দামিনী ঘোষকে নিয়ে মালদ্বীপ ঘুরতে গেছেন ঝিনুক। শোনা যাচ্ছে, তাদের সঙ্গে প্রেমিকসহ শ্রাবন্তীও আছেন। যদিও তার কোনো আভাস এখনো পাওয়া যায়নি। তবে শ্রাবন্তীপুত্র ঝিনুক ও তার প্রেমিকা দামিনী ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। শেয়ার করা ছবিতে, বিমানের জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্য ধরা পড়েছে। রিসোর্ট থেকে শুরু করে খাবারের থালা সবই দেখা গেছে।

প্রেমিকা নিয়ে ঝিনুক প্রকাশ্য এলেও শ্রাবন্তী আছেন ধোঁয়াশার মধ্যেই। ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে নতুন করে প্রেম করছেন তিনি। এমন খবরে বেশ তোলপাড় টালিপাড়া। যদিও বিষয়টি স্বীকার করছেন না এ অভিনেত্রী। টালিপাড়ার খবর, স্বামীর রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার পরই নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী। যদিও আইনগতভাবে এখনো আলাদা হননি শ্রাবন্তী-রোশান।

আরও পড়ুন: ছড়িয়ে পড়েছে শ্রাবন্তী পুত্রের ঘনিষ্ঠ ছবি

এদিকে কিছুদিন আগে ছিল ঝিনুকের জন্মদিন। জন্মদিনে প্রেমিকা দামিনী ঘোষ নেটমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে দামিনী লিখেছেন, ‘শুভ জন্মদিন’।

শুভেচ্ছা জানিয়েই থামেননি দামিনী। দামি ঘড়িও উপহার দিয়েছেন প্রেমিককে। সে ছবি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছেন ঝিনুক। লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ভালোবাসা।’

জন্মদিন উপলক্ষে ঝিনুকের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন দামিনী। ছবিগুলো খুব কাছাকাছি দেখা গেছে তাদের। প্রেমিককে চুমু খেতেও দেখা গেছে প্রেমিকাকে। আর তাতেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা।

মা ছেলে সম্পর্কে কোনো পর্দা নেই। ঝিনুকের সমস্ত বিষয়ে অবগত শ্রাবন্তী। আবার শ্রাবন্তীর অনেক বিষয়ই জানেন ঝিনুক। রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তী আলাদা হওয়ার পর রোশানকে আক্রমণ করে পোস্টও করেছিলেন ঝিনুক। মা-ছেলে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, ‘ঝিনুক আমার বন্ধুর মতো। ওর সম্পর্কের ব্যাপারে সবই জানি আমি।’

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...