Don't Miss
Home / আজকের সংবাদ / প্রয়োজনীয় সমর্থন পেল বিজয়ের টিভিকে, সরকার গঠনে বাধা দূর হলো

প্রয়োজনীয় সমর্থন পেল বিজয়ের টিভিকে, সরকার গঠনে বাধা দূর হলো

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান ও অভিনেতা থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তিনি রাজ্যপাল আর. এন. রবি-এর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বামপন্থী দুই দল—ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএম—টিভিকেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানিয়েছেন।

এই নতুন সমর্থনের ফলে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৮-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা বলে দাবি করা হচ্ছে। এর আগে কংগ্রেসের ৫টি আসন এবং পরে সিপিআইয়ের ২টি, সিপিএমের ২টি ও ভিসিকের ২টি আসন যুক্ত হয়ে এই অবস্থান তৈরি হয়েছে।

সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...