Don't Miss
Home / আজকের সংবাদ / ফুটবলার সান্তিয়াগো গার্সিয়াকে হারিয়ে শোকে মুহ্যমান আর্জেন্টাইন ফুটবল দর্শক।

ফুটবলার সান্তিয়াগো গার্সিয়াকে হারিয়ে শোকে মুহ্যমান আর্জেন্টাইন ফুটবল দর্শক।

এমএনএ খেলাধূলা ডেস্ক :  শোকে ভাসছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। দেশটির ঘরোয়া লিগের ক্লাব গোদোয় ক্রুজের ৩০ বছর বয়সী ফুটবলার সান্তিয়াগো গার্সিয়াকে শনিবার নিজ অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে মৃত অবস্থায়। সংবাদ মাধ্যমে ধারণাপ্রসূত খবর, তিনি আত্মহত্যা করেছেন।

উরুগুয়ের ফুটবলার হলেও আর্জেন্টিনায় বেশ জনপ্রিয় গার্সিয়া। তার ফুটবল কৌশল আর খেলার ধরনে ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছিল ‘মোরো’।

২০১৬ সাল থেকে গোদোয় ক্রুজের হয়ে খেলছিলেন গার্সিয়া, ১১৫ ম্যাচে করেছেন ৪৯ গোল, করিয়েছেন ১৪টি। ক্লাবটির আইকন ফুটবলার ভাবা হয় তাকে।

ঠিক কী কারণে খেলা চালিয়ে যাওয়া অবস্থাতে আত্মঘাতী হতে পারেন গার্সিয়া সে সম্পর্কে সঠিক কারণ এপর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টস বলছে, কারণটা হতে পারে মানসিক। শেষ কিছুদিন ধরে মনোবিদের অধীনে চিকিৎসাও চলছিল তার।

২০০৯ সালে উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন গার্সিয়া, ৩ ম্যাচে একটি গোলও ছিল। ক্লাব পর্যায়ে খেলেছেন উরুগুয়ের শীর্ষ সারির ক্লাব ন্যাসিওনাল, রিভার প্লেট ও তুর্কি ক্লাব কাশিমপাসার হয়ে। ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছিলেন গোদোয় ক্রুজের হয়েই। আগামী মৌসুমে আর্জেন্টিনার একাধিক বড় ক্লাবের আগ্রহও ছিল তাকে নিতে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...