এমএনএ সংবাদ ডেস্ক : টিকাদান কর্মসূচির প্রথম দিনেই টিকা নিয়েছেন প্রধান বিচারপতি । সারাদেশে গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ । এই কার্যক্রমের প্রথম দিনই কোভিড-১৯ টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তিনি।
এ সময়, নিবন্ধন করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা। তিনি জানান, আপিল বিভাগের সকল বিচারপতি টিকা নিয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

