Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / আন্তর্জাতিক ফোকলোর চলচ্চিত্র উৎসবে ‘বেদে’

আন্তর্জাতিক ফোকলোর চলচ্চিত্র উৎসবে ‘বেদে’

এমএনএ চলচ্চিত্র ডেস্ক : ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বেদে’ প্রামাণ্য গতিচিত্রটি নির্বাচিত হয়েছে। গতকাল(২ জানুয়ারী) উৎসব কর্তৃপক্ষ খবরটি এক মেইল বার্তায় নিশ্চিত করেছে। করোনা মহামারীর মধ্যেও  কেরালার  ত্রিশুরে বসছে তিন দিনব্যাপী ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই উৎসবটির পর্দা নামবে ১০ জানুয়ারি।

করোনার কারণে পৃথিবীর প্রায় সব দেশের চলচ্চিত্র উৎসবগুলো যেখানে ভার্চুয়ালি আয়োজন করছে, সেখানে এই উৎসবটি ভার্চুয়ালি আয়োজনের পাশাপাশি নির্মাতা-দর্শকদেরও উৎসবস্থলে আমন্ত্রণ জানিয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বেদে’ চলচ্চিত্রটির প্রযোজনা অধিকর্তা ফরিদুর রেজা সাগর।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...